একদিন পরই শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ। শুক্রবার টুর্নামেন্ট শুরুর আগে তাই অনুশীলনে ব্যস্ত দলগুলো।বিপিএলের চতুর্থ আসরের ব্যাট-বলের লড়াইয়ে এগিয়ে থাকতে মিরপুর একাডেমি মাঠে নিজেদের ঝালিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
কোচ মিজানুর রহমান বাবুলের অধীনে অনুশীলন শুরু করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অনুশীলনে ছিলেন সহকারী কোচ রাজিন সালেহও। বর্তমান চ্যাম্পিয়নদের অনুশীলনের শুরুর দিনে মাশরাফি না থাকলেও বৃহস্পতিবার দলের সঙ্গে ছিলেন।
IMG0
এছাড়া মাঠে ছিল মুশফিকুর রহিমের দল বরিশাল বুলসও। তবে সব আলো ছিলো ইংল্যান্ড বধের নায়ক মিরাজের উপর। চলতি আসরে রাজশাহী কিংসের হয়ে খেলছেন এই তরুণ স্পিনার। রাজশাহী কিংসের ক্যারিবিয়ান তারকা ড্যারেন স্যামিও ছিলেন অনুশীলনে।
IMG1
ইত্তেফাক/এমএইচ
