‘শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ দ্রুত উন্নতির দিকে যেতে পারতো না’

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৭:৪২

জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, 'বঙ্গবন্ধুর জন্ম না হলে যেমন দেশ স্বাধীন হতো না, তেমনি শেখ হাসিনার জন্ম না হলে বাংলাদেশ দ্রুত উন্নতির দিকে যেতে পারত না'। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের চরচান্দ্রা এলাকায় ভুমি মন্ত্রণালয়ে অধিনে এক কোটি পয়ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে চরচান্দ্রা ও চরচান্দ্রা-২ গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে ঘরহীন নব্বইটি পরিবারকে নতুন ঘরের চাবি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'নেত্রীর স্বপ্ন বাংলাদেশের মানুষ একদিন ঘর ছাড়া কেউ থাকবে না ইনশাল্লাহ্। শিবচরে তিন-চারটা গুচ্ছগ্রাম করে শত শত মানুষের থাকার ব্যবস্থা করেছি। অন্যদিকে একটিবাড়ি একটিখামার প্রকল্পে মাধ্যমে আমারা মানুষের ঘরের ব্যবস্থা করছি। এই বছরে শিবচরে আমারা ঘরহীন দুইশত নয় জন পরিবারকে ঘর দেব। ইতিমধ্যে আমরা শিবচরকে আধুনিক উপজেলা ও আধুনিক পৌরসভা করতে পেয়েছি। আগামী ৫ বছর শিবচরকে নিয়ে আমাদের ব্যাপক পরিকল্পনা রয়েছে'। 

আরও পড়ুন:  ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম বন্ধ

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মুনির চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সজল নূর, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাঠক, সহকারি পুলিশ সুপার শিবচর (সার্কেল) সোনাহর আলী শরীফ, পৌর মেয়র আওলাদ হোসেন খান,  দক্ষ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, সদ্য উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান, উপজেলা আ.লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আ. লতিফ মোল্লা, সাধারণ সমম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ। পরে নূর-ই-আলম চৌধুরী লিটন শেখ হাসিনা তাঁতপল্লী পরিদর্শনসহ একাধিক উন্নয়ন মূলক কাজের উদ্বধোন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ইত্তেফাক/জেডএইচডি