যুক্তরাষ্ট্রের সান জোসিতে দুই ব্যক্তিকে গুলি করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ গুলির ঘটনায় একজন নিহত হয়। অপরজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই একজন মারা যান। অন্যজনকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি আশঙ্কামুক্ত।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাৎক্ষণিকভাবে গুলির কারণ জানা যায় নি।
ইত্তেফাক/এমআই
