আবারো উপস্থাপনায় দীপা খন্দকার

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৫:১৯
 
অভিনয়ে দীপা খন্দকারকে নিয়মিত পাওয়া গেলেও উপস্থাপনায় খুব বেশি একটা দেখা মেলে না। তবে এই সময়ে এসে নতুন একটি অনুষ্ঠানের উপস্থাপনা করে বেশ সাড়া পাচ্ছেন বলেই জানালেন তিনি। 
 
দীপা খন্দকার বলেন, ‘এর আগেও আমি দুটি চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনা করছি। নতুন অনুষ্ঠানটির উপস্থাপনা করার মধ্যে ভালোলাগার বিষয় হচ্ছে, সাম্প্রতিক এমন অনেক বিষয় নিয়ে আলোচনা হয়, যা হয়তো এই অনুষ্ঠান উপস্থাপনা করতে না এলে আমার সেসব বিষয়ে ধারণা লাভ হতো অনেক পরে। 
 
অনুষ্ঠানটি উপস্থাপনা করতে এসে সাম্প্রতিক অনেক বিষয় সম্পর্কে অবগত হয়ে আলোচনা করতে পারছি বেশ অনায়াসেই। অনুষ্ঠানটি প্রচারের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।’