কাঁধের ইনজুরিতে ছিটকে গেলেন স্টেইন

আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৯:০০
কাঁধের ইনজুরির কারণে চলমান অস্ট্রেলিয়ার সফরের মাঝ পথ থেকেই ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বোলিং করার সময় ইনজুরিতে পড়েন তিনি।
 
কাঁধের ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফিরতে স্টেইনের ৬ মাস লাগবে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকার ম্যানেজার মোহাম্মদ মুসাজি।
 
টেস্টের দ্বিতীয় দিন মধাহ্ন বিরতির ৪২ মিনিট আগে কাঁধের ইনজুরিতে পড়েন স্টেইন। প্রথম ইনিংসে নিজের ১৩তম ওভারের চতুর্থ বলটি ডেলিভারি দেয়ার পরই কাঁধে ব্যথা অনুভব করেন তিনি। এরপর মাঠ ছেড়ে হাসপাতালে চলে যান স্টেইন। অস্ট্রেলিয়ার এক হাসপাতালে তাঁর কাঁধে এমআরআই করানো হয়।
 
পরে স্টেইনের এমআরআই রিপোর্ট দেখে দলের ম্যানেজার মুসাজি জানান, ‘রিপোর্ট মোটেও ভালো নয়। তার কাঁধে অস্ত্রোপচার করতে হবে। তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। সেখানে একজন বিশেষজ্ঞকে দেখানো হবে। তার পরামর্শনুযায়ী স্টেইনের কাঁধে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হবে। অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে প্রায় ছয় মাস লাগবে স্টেইনের।’
 
পার্থ টেস্টের প্রথম ইনিংসে ১২ দশমিক ৪ ওভারে ৫১ রানে ১ উইকেট নেন স্টেইন।
 
ইত্তেফাক/এমএইচ