দেশের প্রথম ফটোগ্রাফি ই-কমার্স সাইট সেভেন্টিওয়ানপিক্স ডট কমের উদ্যোগে শুরু হয়েঝে তিনদিনব্যাপী ছবি প্রদর্শনী। শুক্রবার ধানমণ্ডির দৃক গ্যালারিতে ‘ওয়ার্ডস অফ লাইট’(Words of Light) শিরোনামে এই প্রদর্শনী উদ্বোধন করা হয়।
প্রদর্শিত ছবিগুলি একইসময়ে সেভেন্টিওয়ান পিক্সের ওয়েবসাইটেও (www.71pix.com ) দেখা যাবে। এর মাধ্যমে প্রত্যেক আলোকচিত্রী তাদের ছবির একটি ভার্চুয়াল গ্যালারি পাচ্ছেন।
প্রদর্শনীতে সিঙ্গেল ফটো ও ফটোস্টোরি বিভাগের মোট ১০০ ছবি প্রদর্শিত হবে। অংশগ্রহণকারী আলোকচিত্রীদের মধ্য থেকে প্রদর্শনীর বিচারকদের রায়ে তিনজন আলোকচিত্রীকে নগদ অর্থ, সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করা হবে। প্রদর্শনীতে বিচারক হিসাবে থাকবেন খ্যাতনামা আলোকচিত্রী শিল্পী আবির আব্দুল্লাহ ও তানভীর মুরাদ তপু।
ইত্তেফাক/এমএইচ
