অনেক দিন ধরে লাইট-ক্যামেরা-অ্যাকশনে খুব বেশি দেখা যায়নি ঢালিউড সুপারস্টার অনন্ত জলিল'কে।
তবে অনন্ত ভক্তদের জন্য ভাল খবর এসেছে। অনন্তের নতুন সিনেমা 'দ্য স্পাই'র শুটিং আগামী ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান মুনসুন ফিল্মস খবরটি নিশ্চিত করেছে। গোয়েন্দা কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে অ্যাকশন হিরো অনন্ত জলিলের ষষ্ঠ সিনেমা ‘দ্য স্পাই’।
সিনেমাতে তাকে গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে। অনন্তর বিপরীতে থাকছেন স্ত্রী, অভিনেত্রী বর্ষা। সিনেমাটিতে অভিনয় ছাড়া পরিচালনা ও প্রযোজনার কাজটিও করছেন 'এজে'। প্রসঙ্গত, এপ্রিলে অনন্ত জলিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে 'দ্য স্পাই' এর ঘোষণা দেন।
ইত্তেফাক/এমএআর
