মোদীর 'মানহানি' করায় বিপাকে রাখি সাওয়ান্ত

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১০:০৭
নরেন্দ্র মোদীর ছবি দেওয়া পোশাক পরে বিপাকে পড়েছেন রাখি সাওয়ান্ত। ভারতের প্রধানমন্ত্রীর 'মানহানি' ও তাকে 'অপমান' করার জন্য ওই পোশাক পরেছিলেন আইটেম গানের ওই নায়িকা। এই অভি‌যোগ এনে রাখির বিরুদ্ধে মামলা করেছেন রাজস্থানের কাঁকরোলি থানার প্রজিত তিওয়ারি নামের এক আইনজীবী। 
 
থানার পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত রাখির বিশেষ কয়েকটি ছবি নিয়েই অভি‌যোগ করা হয়েছে।
 
এ বছর আমেরিকা সফরের সময়ে রাখি মোদীর ছবি দেওয়া একটি কালো রঙের পোশাক পরেছিলেন। সেই পোশাকের বিভিন্ন জায়গায় ছিল মোদীর ছাবি। 
 
কাঁকরোলি থানায় রাখীর বিরুদ্ধে একাধিক ধারায় অভি‌যোগ আনা হয়েছে। এ নিয়ে তদন্ত হচ্ছে বলে জানানো হয়েছে কাঁকরোলি থানার পক্ষ থেকে। 
 
লক্ষ্মণ রাম নামের একজন থানার পক্ষ থেকে জানিয়েছেন, ওই এফআইআর-এ অভি‌যোগ করা হয়েছে মোদীর ছবি দেওয়া পোশাক পরে রাখি প্রধানমন্ত্রীর 'মানহানি' ও তাকে 'অপমান' করেছেন।
 
অগাস্ট মাসে রাখি ওই পোশাক পরেছিলেন। এতদিনে সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে হইচই বন্ধ হয়ে গেছে। এতদিন পরে কেন ওই আইনজীবী অশ্লীলতার অভি‌যোগ আনতে গেলেন তা নিয়েও প্রশ্ন উঠছে।
 
ইত্তেফাক/এএম