নাসিরনগর থানার নতুন ওসি আবু জাফর

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১১:০৭
ব্রাহ্মণবাড়িয়ার  নাসিরনগর  থানার নতুন  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আবু জাফর। 
 
শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন থেকে তিনি নাসিরনগর থানায় যোগদান করেন। তিনি এ থানার আগের  ওসি আবদুল কাদেরের স্থলাভিষিক্ত হয়েছেন।
 
ব্রাহ্মণবাড়িয়ার  সিনিয়র  সহকারী  পুলিশ  সুপার (হেড কোয়ার্টার) রাজন  কুমার  দাস তথ্যের সত্যতা  নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি ঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে থানারওসি আবদুল কাদেরকে প্রত্যাহারের দাবি উঠে। পরে বৃহস্পতিবার দুপুরে প্রশাসন ওসি আবদুল কাদেরকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করে।
 
ইত্তেফাক/এমআর/এএসএমইউ