হিলারির জন্য ১০০০ নারিকেল ভাঙবে শ্রীলঙ্কান তামিলরা!

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৪:০২
 
আর তিনদিন পরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচন যুক্তরাষ্ট্রে হলেও বিশ্বের সবার নজর এখন নির্বাচনের দিকেই। এর মাঝে জানা গেল, হিলারি ক্লিনটনের জন্য জয়ের জন্য নির্বাচনের দিন ১০০৮টি নারিকেল ভাঙবে শ্রীলঙ্কান তামিলরা। একই সঙ্গে ১০০৮টি মোমবাতি প্রজ্বলন করবেন তারা।
 
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, তারা মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পদপ্রার্থীর জয় লাভ তাদের মতো সংখ্যালঘু সম্প্রদায়ের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। 
 
তামিল ন্যাশনাল অ্যালাইন্সের (টিএনএ) সদস্য এমকে শিভাজিলিনগাম বলেছেন, আমরা ৮ নভেম্বর ১০০৮টি নারিকেল ভাঙব। আমরা চাই হিলারি নির্বাচনে জয়লাভ করুক। 
তিনি আরো জানান, এটি অনুষ্ঠিত হবে জাফানর ঐতিহাসিক কান্দসামি কোভিলে। এছাড়া জাফানা ক্যাথিড্রেলে ১০০৮টি মোমবাতি প্রজ্বলন করা হবে।
 
শ্রীলঙ্কান তামিলরা মনে করে যুক্তরাষ্ট্রের হস্তুক্ষেপেই দেশের একমাত্র  রাজনৈতিক সমাধান সম্ভব। দেশের সংখ্যালঘুদের ভবিষ্যতের জন্য হিলারির জয় গুরুত্বপূর্ণ। 
 
তামিলদের কাছে পুনর্মিলনের প্রচেষ্টার যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দিয়েছেন সেটির প্রতি ওবামা প্রশাসন সমর্থন বাড়িয়েছে।
 
ইত্তেফাক/এএসএস