মিউজিক ট্রেনে আসছেন শহীদ

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৬:০৩
সঙ্গীতপ্রিয় মানুষের পছন্দের অনুষ্ঠান ‘দ্য মিউজিক ট্রেন’। বিনোদনের ধারাবাহিকতায় একটু ভিন্নভাবে উপস্থাপনের মাধ্যমে দর্শকদের সম্পূর্ণ বিনোদন দেওয়ার উদ্দেশ্যে সরাসরি সম্প্রচারিত মিউজিক্যাল অনুষ্ঠানটি।
 
অনুষ্ঠানের প্রতি পর্বে উপস্থিত থাকেন সঙ্গীতাঙ্গণের প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পীরা। মিউজিক ট্রেনে এ পর্বে অতিথি হয়ে আসছেন সঙ্গীত জনিপ্রয় শিল্পী সৈয়দ শহীদ। সঞ্চালক অতিথির সাথে গান বিষয়ক নানা আলোচনা করেন।
 
প্রতি পর্বে প্লে লিস্টে ১০টি করে গানের তালিকা দেওয়া হয়, যা দর্শক তাদের পছন্দ অনুযায়ী ফোন এবং এসএমএস এর মাধ্যমে প্রচারের অনুরোধ জানাতে পারেন। এছাড়া নতুন গান এবং অ্যালবাম সম্পর্কে থাকে নানা খোঁজ খবর। লিজার উপস্থাপনায় এস আর রুমেলের প্রযোজনায় অনুষ্ঠানটি দেখা যাবে বৈশাখী টেলিভিশনের পর্দায় শনিবার রাত ৮ টায়।
 
ইত্তেফাক/এমএআর