‘নাসিরনগরের ঘটনা শান্তি বিনষ্টের চক্রান্তের অংশ’

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৫:৫০
ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও মন্দির ভাঙচুরের ঘটনা বাংলাদেশের শান্তি বিনষ্টের চক্রান্তের একটি অংশ বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
শনিবার দুপুর ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ডায়াবেটিক সমিতির সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
 
তিনি বলেন, ‘এসব হামলায় জড়িতদের এক চুলও ছাড় দেয়া হবে না। বাংলাদেশে এখনো স্থিতিশীলতা এবং শান্তি বিনষ্টের চক্রান্ত অব্যাহত আছে। এরই অংশ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে।’
 
প্রশাসন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এটাই সরকারের সিদ্ধান্ত। এর বাইরে বিচ্ছিন্ন মন্তব্যকারীদের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই।’
 
এ সময় জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ আবদুল আলীম স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) কামরুল ইসলাম ও ভেড়ামারা ডায়াবেটিক সমিতি সাধারণ সম্পাদক ড. অমরেন্দ্র নাথ বিশ্বাসসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এএসএমইউ