ঐশ্বর্যার শনি কাটছেই না!

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৬:২৮
‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ বির্তকের রেশ যেন কাটছেই না, বিশেষ করে সিনেমায় ঐশ্বরিয়ার অভিনয়, পারিবারিক ঝামেলা লেগেই আছে। এবার প্রতিক্রিয়া আসলো স্বামী অভিষেকের নতুন মন্তব্য থেকে।
 
প্রথমে নাম না করে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ বিতর্কে ঐশ্বর্যাকে বিঁধেছিলেন শাশুড়ি জয়া বচ্চন। এবার অভিষেক বললেন, তিনি ছবিটি এখনও দেখেনইনি। ফলে রণবীর কপূরের সঙ্গে অ্যাশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে যে বচ্চন পরিবারে অশান্তি তুঙ্গে তা আরও একবার সামনে এল।
 
এই সিনেমায় ঐশ্বরিয়ার পারফরম্যান্স নিয়ে অভিষেককে প্রশ্ন করা হলে তিনি যা উত্তর দিয়েছেন তা অবাক করেছে সকলকে। অভিষেকের কথায়, আমি ওর জন্য গর্বিত। কিন্তু ছবিটা আমার এখনও দেখা হয়নি। আসলে আমি খুবই ব্যস্ত। আমার টিম নিয়ে অনেক ট্রাভেল করতে হচ্ছে। সময় পেলে দেখব। আর সেটে কী কী হত ঐশ্বর্যা সব শেয়ার করেছে আমার সঙ্গে।
 
অভিষেকের এই উত্তরে অবশ্য নতুন গুঞ্জন শুরু হয়েছে বলিউড শোবেজে। সমালোচকরা বলছেন, ছবিটা দেখতে চান না বলেই হয়তো ব্যস্ততার অজুহাতে এড়িয়ে যাচ্ছেন অভিষেক। সত্যিই কী তাই, হয়তো সময়ই সঠিক উত্তর দেবে ! আনন্দবাজার।
 
ইত্তেফাক/এমএআর