২৫ জন কালজয়ী সুরস্রষ্টার গান নিয়ে বিশেষ আসরের প্রথম পর্বটি শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে, দ্য ডেইলি স্টার'র ২৫ বছর পূর্তিতে বাংলা গানের এ আয়োজন । আজকের আসরে গান পরিবেশন করবেন সংগীতশিল্পী শাহীন সামাদ, সুমন চৌধুরী, ফাহিম হোসেন চৌধুরী, লাইসা আহমেদ ও নাসিমা শাহীন।
শিল্পীরা অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুলপ্রসাদ সেন, কাজী নজরুল ইসলাম, রাইচাঁদ বড়াল, শৈলেশ দত্তগুপ্ত, শচীনদেব বর্মন, হিমাংশু দত্ত ও কমল দাশগুপ্তের মতো ২৫ জন বিখ্যাত মানুষের গান শোনা যাবে।
কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের দ্য ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ হলে সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠানটি শুরু হবে। সমন্বয় ও সঞ্চালনার দায়িত্বে থাকবেন সাদিয়া আফরিন মল্লিক।
ইত্তেফাক/এমএআর
