গুলশানে ট্রাভেল এজেন্সি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৭:২৮
রাজধানীর গুলশানের একটি ট্রাভেল এজেন্সির অফিস থেকে মকবুল হোসেন (৫২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
শনিবার দুপুরে গুলশানের ১৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাড়ির তৃতীয় তলার ওই এজেন্সির অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়। 
 
পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম জানান, মকবুলের বন্ধু ওই ট্রাভেল এজেন্সির মালিক। মকবুল ওই প্রতিষ্ঠানটি দেখাশুনা করতেন এবং ওই প্রতিষ্ঠানেই তিনি ঘুমাতেন। 
 
শনিবার সকাল ১০টার দিকে কর্মচারীরা অফিস খোলার পর তাকে অনেক ডাকাডাকি করেন। ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে অন্য চাবি দিয়ে রুম খুলে দেখেন- মকবুল হোসেন বিছানার ওপর পড়ে রয়েছেন। পরে থানায় খবর দেয়া হলে দুপুরে পুলিশ গিয়ে লাশের ‍সুরতহাল প্রতিবেদন তৈরি করে। 
 
পুলিশ ধারণা করছে- মকবুল হোসেন ঘুমের মধ্যে হৃদরোগে মারা গেছেন। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি