বাংলাদেশ প্রেস শ্রমিক ফেডারেশনের সভাপতি আলমগীর হোসেন খান ও মহাসচিব কামালউদ্দিন

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ১৯:২৩
 
মো. আলমগীর হোসেন খানকে (ইত্তেফাক) সভাপতি ও মো. কামালউদ্দিনকে (বাসস) মহাসচিব করে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স (বিএফইউএনপিডব্লিউ)-এর ১৭ সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দু’বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।
 
শনিবার বাসস এমপ্লয়িজ ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত বিএফইউএনপিডব্লিউ’র দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে ফেডারেল ইউনিয়নের এফইসির সিদ্ধান্ত মোতাবেক জাতীয় নির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে ৬ সদস্য বিশিষ্ট একটি সাবজেক্ট কমিটি গঠন করে মনোনয়নের মাধ্যমে আগামী দুই বছরের জন্য এ নতুন কমিটি গঠন করা হয়।
 
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম সারওয়ার আজাদ (দৈনিক ইত্তেফাক), সহ-সভাপতি শামীম চৌধুরী (ডেইলি স্টার), সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম (দৈনিক দিনকাল), সহ-সভাপতি শহিদুল ইসলাম প্রামানিক (বাসস), সহ-সভাপতি মো. শাহ আলম (নিউনেশন), সহ-সভাপতি আব্দুল মতিন (সংগ্রাম), সহ-সভাপতি লিয়াকত আলী (দিনকাল), যুগ্ম-মহাসচিব মোহাম্মাদ আলী খান (অপু) (বাসস), যুগ্ম-মহাসচিব মনিরুল ইসলাম ভূঁইয়া (ডেইলি স্টার), যুগ্ম-মহাসচিব মো. আহসানউল্লাহ (নিউনেশন), সাংগঠনিক সম্পাদক মো. খালিদ (বাসস), কোষাধ্যক্ষ তাজাম্মেল হক (দৈনিক ইত্তেফাক), প্রচার সম্পাদক ইউসুফ আলী (ডেইলি স্টার), দফতর সম্পাদক আবু কাওসার (দৈনিক ইত্তেফাক) ও ক্রীড়া সম্পাদক জানে আলম (দৈনিক ইত্তেফাক)।
 
দ্বি-বার্ষিক সাধারণ সভায় ইউনিয়নের সভাপতি মো. আলমগীর হোসেন খান সভাপতিত্ব করেন।
 

ইত্তেফাক/এএম।