অস্কার উপস্থাপনায় দুই বন্ধু বেন অ্যাফ্লেক-ম্যাট ডেমন !

আপডেট : ০৫ নভেম্বর ২০১৬, ২০:৪৯
দুনিয়া জুড়ে শোবিজ অঙ্গনে সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার। আর এই অস্কারে যারা দাওয়াত পান, বিশেষই তারা নিজেদের ভাগ্যবান মানেন। তবে সেটি যদি হয় অস্কার উপস্থাপনার দায়িত্ব, সেটা হয়তো একজন অভিনেতার জীবনের অন্যতম প্রাপ্তি। এবার এই স্বপ্ন গালিচায় একসঙ্গে দেখা যেতে পারে হলিউড অভিনেতা বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমনকে। 
 
আগামী অস্কারের লাল গালিচায় তাদের দুজনকে দেখা যাবে বলে আভাস দিলেন অস্কার প্রযোজকরা। ৮৯তম অস্কার প্রযোজক জেনিফার টড ও মিকেল ডা লুকা বলেন, হলিউডের জনপ্রিয় অভিনেতাদ্বয় ও বন্ধু বেন অ্যাফ্লেক ও ম্যাট ডেমনকে দিয়ে আগামী অস্কারে উপস্থাপনা করার চেষ্টা করছেন। 
 
হলিউড রিপোর্টারের বরাতে বলা হয়, তাঁরা পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কি না সে বিষয়ে অবশ্য সন্দেহ প্রকাশ করেছেন প্রযোজক। কাজটি করার জন্য এবং এ কাজে সাহায্য করার জন্য তাঁরা দুজনই খুব অধীর হয়ে আছেন। সুতরাং তিনি নিশ্চিত অস্কার উপস্থাপনায় তাঁদেরকে রাখতে পারবেন। ডিএনএ ইন্ডিয়া।
 
ইত্তেফাক/এমএআর