র‌্যাম্পে হাঁটলেন অমিতাভকন্যা শ্বেতা

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১২:০৭
 
র‌্যাম্পে হাঁটলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা বচ্চন নন্দা। মুম্বাইয়ে ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোশলার আয়োজনে ফ্যাশন শোতে শোস্টপার হিসেবে দেখা যায় তাকে।
 
গক ৪ নভেম্বরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও অভিষেক বচ্চন। মেয়ের র‌্যাম্পে হাঁটা নিয়ে বেশ উচ্ছ্বসিত অমিতাভ। নিজের ফেসবুকে পেজে শ্বেতার ছবি পোস্ট করে তিনি লিখেছেন, বিশ্বের সবচেয়ে সুন্দর মেয়ে শ্বেতা খোশলা জানি ইন্টারন্যাশনালে র‌্যাম্পে হেঁটেছে। আমি একজন গর্বিত বাবা।
 
র‌্যাম্পে হাঁটা নিয়ে শ্বেতা গণমাধ্যমকে বলেছেন, আমি সবসময়ই পরিবারের লাজুক সদস্য ছিলাম। আবু ও সন্দীপের সামনেই আমার বেড়ে ওঠা। আমার যতদূর মনে আছে, আমি সাধারণত যা করতাম না তারা আমাকে দিয়ে তাই করাতো। দিনে শেষে আমি বিষয়টি খুব উপভোগ করতাম। খবর: এনডিটিভি।
 
ইত্তেফাক/এএসএস