বুড়িগঙ্গায় লঞ্চে আগুন, পুড়ে গেলো ৮টি কেবিন

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৯:০৮

ঢাকার সদরঘাট বুড়িগঙ্গা নদীর তেল ঘাট ডগ ইয়ার্ডে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায়  এম. ভি ঝাণ্ডা-২ লঞ্চের তৃতীয় তলায় আগুন লেগে আট কেবিন পুড়ে গেছে।
 
ঢাকা নদী বন্দর যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন ও সদর ঘাট নৌ পুলিশ থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, লঞ্চটি রিপিয়ারিং কাজ করার সময় দুপুরে ওয়েল্ডিং থেকে আগুনে ফুল্কি কেবিনের তোশকে পড়ায় আগুনের সূত্রপাত ঘটে। 

এসময় এম, ভই ঝাণ্ডা-২ লঞ্চের তৃতীয় তলার ৮ টি কেবিন পুড়ে যায়। খবর পেয়ে বিআইডব্লিউটিএ ও সদরঘাট ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনা স্থালে পৌঁছে ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। 

আরো পড়ুন: মুরগীর সেডে আশ্রিত আদিবাসীরা, আগুনের ঘটনায় গ্রেফতার ২

লঞ্চটি ঢাকা ও বরিশালের রাঙাবালি নৌ রুটে চলাচল করতো। কেরানীগঞ্জের তেলঘাট ডগ ইয়ার্ডে গত তিনদিন ধরে লঞ্চটির রিপিয়ারিং কাজ চলছিলো।  

ইত্তেফাক/অনি