কেন্দ্রীয় শহীদ মিনারে শিশু চিকিৎসায় পথিকৃৎ চিকিৎসক জাতীয় অধ্যাপক এম আর খানকে শেষ শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ।
রবিবার সকালে গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুই দফা জানাজা হয়। পরে বেলা পৌনে ১২টায় এম আর খানের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক, শিক্ষক, রাজনীতিবিদসহ চিকিৎসা পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই চিকিৎসকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই শ্রদ্ধা জানানো হয়।
IMG0
জাতীয় অধ্যাপক ডা. এম আর খান শনিবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর সেন্ট্রাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিন মাস ধরে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শিক্ষা, চিকিত্সা, শিশুস্বাস্থ্য সুরক্ষা, দুর্গত অসহায় মানুষের সেবাসহ সমাজকল্যাণমূলক কাজে অসামান্য অবদান রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ডা. এম আর খানকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ও বাংলাদেশ বিজ্ঞান একাডেমী স্বর্ণপদক দেয়।
ইত্তেফাক/এমআই
