ওয়াশিংটন পোস্ট-এবিসির জরিপেও ৫ পয়েন্টে এগিয়ে হিলারি

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৩:৩৬
 
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুই দিন আগে জরিপে আবারো রিপবালিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন। ওয়াশিংটন পোস্ট-এবিসি ট্র্যাকিং পোল এই জরিপ করেছে।
 
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই জরিপটি প্রকাশ করা হয়। এর আগে শুক্রবার ওয়াশিংটনপোস্ট-এবিসির জরিপে ট্রাম্পের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে ছিলেন। 
 
জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ সমর্থক মনে করেন তারা প্রধানত হিলারিকে সমর্থন করেন। অন্যদিকে ট্রাম্পের সমর্থত ৪৩ শতাংশ। ট্রাম্পের পক্ষে ভোট দেয়া বেশিরভাগ ব্যক্তি জানান, তারা প্রধানত হিলারি বিরোধিতা করছেন। 
 
শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের সর্বশেষ জরিপের প্রকাশিত ফলাফলে দেখা গিয়েছিল, ট্রাম্পের চেয়ে ৫ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন হিলারি।  
 
৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত করা মতামত জরিপে দেখা গেছে, ৪৪ শতাংশ সম্ভাব্য ভোটাররা জানিয়েছেন, হিলারির পক্ষে এবং ৩৯ শতাংশ ট্রাম্পের পক্ষে ভোট দেবেন।
 
ইত্তেফাক/এএসএস