রাশিয়ার পশ্চিমাঞ্চলে রবিবার প্রাকৃতিক গ্যাস বিস্ফোরণে ৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন, এছাড়া দুই জনের কোনো খোঁজ পাওয়া যায়নি
ইভানোভো’র জরুরি সংস্থার এক মুখপাত্র জানান, রবিবার রাশিয়ার ইভানোভো নগরীর একটি আবাসিক বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে বাড়িটির একটি অংশ ধ্বংস হয়ে যায়।
তিনি বার্তা সংস্থা আরআইএ নোভোস্তিকে বলেন, ‘আমাদের কাছে প্রাপ্ত তথ্য যাচাই করে জানতে পেরেছি, ওই বাড়িতে ২১ জন বাস করতেন। এর মধ্যে এক শিশু সহ ৫ জন মারা গেছেন। এছাড়া ১৫ জনকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরটি টাইমস।
ইত্তেফাক/এসএসএ
