মিমো-মিম’র কাতার ট্যুর শেষ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৬:৩৩
কাতারের একটি মিউজিক্যাল শো'র অনুষ্ঠানে অংশ নিতে গত ৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে, ঢাকা ত্যাগ করেন জনপ্রিয় দুই অভিনয় শিল্পী লামিয়া মিমো ও বিদ্যা সিনহা মিম।
 
IMG0
 
তিন দিনের এ কাতার অনুষ্ঠান শেষ করেছেন গতকাল ৫ নভেম্বর। সফল অনুষ্ঠান শেষে কাতার ছাড়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত দিয়েছেন তারকা মিমো।
 
কাতারে যাওয়ার পথে মিমোর কাছে ট্যুরের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। ‘ডান্স এন্ড মিউজিক্যাল মহোৎসব-২০১৬’ র বিশেষ শো’র দাওয়াতে যেতে হচ্ছে বলেও এসময় তিনি ইত্তেফাক অনলাইনকে তথ্য নিশ্চিত করেন। 
IMG1
 
কয়েক দিনের এ অনুষ্ঠানে অংশ নেয়ার সাথে সাথে কাতারের বিভিন্ন জায়গায় ঘুরেছেন তারকারা। 
 
তবে শুধু ঘোরাঘুরি না, কাতার ভ্রমণের নিয়মিত খোঁজখবর ফেসবুকে আপ করেন মিমো। 
IMG2
 
আড্ডা দিয়েছেন সঙ্গীত শিল্পী কনকচাপা, জেমস, আখি আলমগীরসহ আরো কিছু দেশী শিল্পীদের সাথে। আর সেসব মুহূর্তের সেলফি শেয়ার করেন মিমো। 
IMG3
 
অনুষ্ঠানটির বিষয়ে মিমো উচ্ছ্বাষ প্রকাশ করে বলেন, অনেক দারুণ সময় কেটেছে আমাদের এবারের কাতার ট্যুরে। 
 
ইত্তেফাক/এমএআর