জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে পিআইএএনইউ নেতৃবৃন্দের সাক্ষাৎ

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৭:২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ এর সাথে দেখা করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের সংগঠন প্রফেশনাল ইনস্টিটিউটস এসোসিয়েশন অব ন্যাশনাল ইউনিভার্সিটি (পিআইএএনইউ) এর কার্যকরী কমিটি।
 
পিআইএএনইউর পক্ষ হতে কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ এবং সেক্রেটারি জেনারেল মো: দেলোয়ার হোসেন, অর্থ-সম্পাদক, মো: আমিনুল ইসলাম সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এসময় তারা  প্রফেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের সম্ভাবনা, ভূমিকা, গুরুত্ব, সমস্যা ও করণীয় বিষয়ে আলোচনা করেন এবং ফুলের শুভেচ্ছা জানান।
 
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় এর রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডৗন,  স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, এবং পরীক্ষা নিয়ন্ত্রক । 
 
ইত্তেফাক/এমএইচ