জয়ের সঙ্গীতে গাইলেন নচিকেতা

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৭:২৮
শিল্পী নচিকেতা আর সব সঙ্গীত তারকাদের চেয়ে ঢের আলাদা। অনেকে নচিকেতার এমন স্বভাবকে বলেন, ‘একজন গোয়ার শিল্পী’, যিনি নিজের খেয়ালেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এই নচিকেতা এবার গাইলেন ‌‌'সত্যি বলছি তোমাকে আর ভালবাসি না' খ্যাত গানের শিল্পী জয় শাহরিয়ারের সঙ্গীত আয়োজনে।
 
গানটির শিরোনাম ‘হয়তো আবার হবে দেখা’। গত বৃহস্পতিবার কলকাতার পার্ক স্ট্রিটের মিউজিক রুম স্টুডিওতে রেকর্ড করা হয় নতুন গানটির। গানটির সুর ও সঙ্গীতের পাশাপাশি গীতিকারও জয়।
 
কলকাতায় পৌছানোর পর গানটির রেকর্ডের আগেই বেশ উচ্ছ্বাসিত ছিলেন জয়।
IMG0
সঙ্গীত লেজেন্ড নচিকেতার সঙ্গে এমন কাজের সুযোগের বিষয়ে তিনি বলেন, এটা আমার জীবনে অনেক বড় সম্মানের বিষয় যে এমন একজন বিখ্যাত মানুষের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি।' 
 
কাজটি জয়ের জীবনের অন্যতম চমৎকার অভিজ্ঞতা বলেও সন্তোষ প্রকাশ করেছেন এই বাংলাদেশি সঙ্গীত তারকা।
 
অন্যদিকে গানটির কথা ও সুর নচিকেতার পছন্দ হয়েছে বলেও জানা গেছে। গানটি প্রযোজনা করেছে ‘অ্যাডবক্স’। আর শোনা যাবে ‘গানবক্স অ্যাপ’এ বলে জানান সঙ্গীত শিল্পী জয় শাহরিয়ার। 
 
ইত্তেফাক/এমএআর