ছাতকে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধ শতাধিক

আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৮:৪৯
ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রলীগ ও অটোটেম্পু-লেগুনা শ্রমিকের মধ্যে সংঘর্ষে পুলিশ ও ইউপি চেয়ারম্যানসহ কমপক্ষের অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন। 
 
রবিবার বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
জানা গেছে, ছাত্রলীগ কর্মী রাসেলকে অটোটেম্পু শ্রমিক ইমামুল হক কটূক্তি করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগ প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের কার্যালয় অতিক্রম করতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দুপক্ষের ছোঁড়া ইট-পাটকেলে পথচারী, ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানসহ অর্ধ শতাধিক লোক আহত হয়েছেন।
 
ছাতক থানার এসআই সোহেল রানা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি