রাজধানীর মিরপুরে আরিফুল ইসলাম শান্ত (১৭) নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে দক্ষিণ মনিপুর এলাকার ৪৫৬/১/২ নম্বর বাড়ির দরজার সঙ্গে ঝুলন্ত অবস্থায় শান্তর লাশ উদ্ধার করে পুলিশ।
পরে লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, আরিফুল মনিপুর এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতো। মণিপুরে তার বোনের বাড়িতে থাকতো সে। তার বাড়ি যশোরে। পিতার নাম রমজান আলী।
মিরপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মেহেদি হাসান বলেন, ঘটনাস্থলে গিয়ে বাড়ির মেইন গেটের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আরিফুলের ঝুলন্ত মরদেহ দেখা গেছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। লাশ মেডিক্যাল মর্গে রয়েছে।
ইত্তেফাক/এমএইচ
