আগামীকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হচ্ছে বুয়েট ড্রামা সোসাইটির নাটক ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’। ঢাকায় নাটকটির এটিই প্রথমবারের মঞ্চায়ন। সন্ধ্যা সাড়ে ৬টা ও রাত ৮টায় নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
প্রখ্যাত সাংবাদিক ওরিয়ানা ফাল্লাচির উপন্যাস ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’ থেকে এর নাট্যরূপ দিয়েছেন শাহেদ ইকবাল। নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, ইসতিয়াক, জিমি, ফয়সাল, নিশাত, আনিকা, সোমা, মৌ প্রেম, পার্থ, অভিষেক, তুরাগ, তানজিম প্রমুখ।
কোরিওগ্রাফিতে আছেন স্নাতা শাহরিন। সেট, পোশাক এবং প্রপস পরিকল্পনা করেছেন রুনা কাঞ্চন। আলোক পরিকল্পনায় রয়েছেন আসলাম অরণ্য, সঙ্গীত পরিকল্পনায় রবিউল ইসলাম।
উল্লেখ্য, সম্প্রতি ভারতের হরিয়ানার ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির বার্ষিক সাংস্কৃতিক উৎসবে নাটকটি রানারআপ হয়।
ইত্তেফাক/এমএআর
