যুক্তরাষ্ট্রের ওকলাহোমার মধ্যাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। এতে বেশ কয়েকটি ভবনের ক্ষতি হয়েছে।
স্থানীয় সময় রবিবার সন্ধ্যা ৪৪ মিনিটে কুশিং শহরে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ওকলাহোমা সিটি থেকে প্রায় ৫০ মাইল উত্তর-পূর্বে। টেক্সাসেও এই কম্পন অনুভূত হয়।
কুশিং কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাকৃতিক এই দুর্যোগে ‘সামান্য ক্ষতি হয়েছে’।
সোমবার নগরীর স্কুলভবনগুলো পরীক্ষার জন্য ক্লাস বন্ধ রাখা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানিয়েছে, গত সপ্তাহে ওকলাহোমায় ১৯টি ভূমিকম্প হয়েছে। খবর: এএফপি।
ইত্তেফাক/এএসএস
