মানুষের মতো পেঁচাও চোখ মারে !

আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৪:৫৯
সুনির্দিষ্ট কোনো ইঙ্গিতপূর্ণ কথা কাউকে বুঝাতে চোখ মারার প্রবণতা আছে ব্যক্তি বিশেষ মানুষের মাঝে। তরুণ মেয়ে বা ছেলেরও রসভেদে একে অপরকে অগোচরে চোখ মারার বিষয়টিও অজানা নয়।
পেঁচাও যে চোখ মারতে পারে সম্প্রতি এমন একটি সত্য এক আলোকচিত্রীর ক্যামেরায় ফুটে উঠেছে।
 
বিষয়টি হলো, ইউক্রেনের এক আলোকচিত্রীকে পেঁচা চোখে মেরেছে। এতে আলোকচিত্রী অন্ড্রে কে (৩২) ভীষণ অবাক হয়েছেন। এবং মজা পেয়েছেন।
 
জানা যাক সেই কাহিনী অন্ড্রে কেয়ের মুখে
‘ইউক্রেনের কোভলেভো গ্রামে বেড়াতে গিয়েছিলাম। সেখানে ছবি তোলার সময়ই এক চোখ বন্ধ করে  চোখ টিপে দেয় পাখিটি। এটা আসলেই একটা মজার অভিজ্ঞতা। পেঁচারা যে চোখ মারতে জানে তাও দেখলাম।’
 
 
ইত্তেফাক/এএসএমইউ