‘কে’ দিয়েই চলচ্চিত্রে আরম্ভ জামশেদ শামীমের

আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১৪:২৭
দীর্ঘ সময় থিয়েটারে অভিনয়ের মধ্যদিয়ে কাজ শুরু করেন ছোট পর্দায়, এভাবে টেলিভিশনে কাজ শুরু জামশেদ শামীমের ।এবার লক্ষ্য বড় পর্দায়, নতুন একটি সিনেমায় কাজ শুরু করলেন এই থিয়েটার অভিনেতা।
 
আলম আশরাফের ‘কে’ চলচ্চিত্রে চ্যালেঞ্জিং চরিত্র নিয়ে বড় পর্দার দর্শকদের সামনে হাজির হচ্ছেন জামশেদ শামীম ।পরিচালক আলম আশরাফ নতুন এই সিনেমা ও চরিত্র সম্পর্কে বলেন, আসলে আমি আমার `কে' চলচ্চিত্রে জামশেদ শামীম-কে একটি ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে হাজির করছি । আর তার চরিত্রটির নামও রাখা হয়েছে জামশেদ ।এই চরিত্রের জন্য জামশেদ শামীম কেন? ও থিয়েটার করেছে দীর্ঘদিন, অভিনয় জানে আর ওর লুক; আসলে সব মিলে আমি জানি জামশেদ শামীম  পারফেক্ট ।
IMG0
 
‘কে’ একটি আর্ট, কমার্শিয়াল সিনেমা। আমি এবং আমার টিম রেডি; এই মাসের ১৩ তারিখ থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে শুরু করছি ‘কে’ সিনেমার শুটিং । ‘কে’ চলচ্চিত্রে অভিনয় প্রসংগে জামশেদ শামীম বলেন,  আসলেই এটি একটি ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে । পরিচালক আমার উপরে আস্থা রেখেছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া । আমিও চেষ্টা করবো আমার সবটুকু দিয়ে কাজটি করার । তাই নিজেকে প্রস্তুত করছি এখন ।
 
তবে শুধু ‘কে’ সিনেমায় না, ইতোমধ্যে নির্মাতা মবিন টিপুর ‘লাটিম’ এবং দেবব্রত রনির ‘মহুয়া’ ও ‘সাধন’ চলচ্চিত্রে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন জামশেদ।
 
ইত্তেফাক/এমএআর