আজ ৭ নভেম্বর সোমবার রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জনপ্রিয় কয়েকটি মঞ্চ নাটকসহ থাকছে নানা আয়োজন।
এরমধ্যে জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাগরিক নাট্যাঙ্গনের ২০তম প্রযোজনা ‘গহর বাদশা ও বানেছা পরী’র ১৯তম মঞ্চায়ন হবে সন্ধ্যা ৭টায়। দক্ষিণাঞ্চলের লোকগাথা অবলম্বনে পুনর্কথন ও নির্দেশনায় হৃদি হক। কোরিওগ্রাফি করেছেন নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব।
এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দেখা যাবে প্রাঙ্গণেমোরের নবম প্রযোজনা ‘আমি ও রবীন্দ্রনাথ’। নাটকটি সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে। রচনা ও নির্দেশনায় রয়েছেন নূনা আফরোজ।
স্টুডিও থিয়েটার হলে বুয়েট ড্রামা সোসাইটির ‘লেটার টু অ্যা চাইল্ড নেভার বর্ন’ সন্ধ্যা সাড়ে ৬টা ও রাত ৮টায়। গল্প ওরিয়ানা ফাল্লাচি, নাটক শাহেদ ইকবাল, নির্দেশনায় বাকার বকুল।
এছাড়া জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজন করা হচ্ছে শাস্ত্রীয় সংগীতের আসর, দেখা যাবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
ইত্তেফাক/এমএআর
