দুজনই মোটামুটি অভিনয় জীবনের শেষ প্রান্তে। একজন অনিল কাপূর, অন্যজন জ্যাকি শ্রফ। বয়স কিন্তু একই, ১৯৫৬ সালে দুইজনই জন্ম গ্রহণ করেন। তবে অনিল ডিসেম্বরে, আর জ্যাকি শ্রফ ফেব্রুয়ারীতে। মাত্র কয়েক মাসের ছোট-বড় হওয়ার পরও এতটাই সম্মান দেখালেন অনিল কাপূর!
পাঁ ছুয়ে সম্মান দেখালেন জেষ্ঠ্য অভিনেতা জ্যাকি শ্রফকে। কিভাবে, ঘটনা কী ঘটলো?
গত ৩ নভেম্বর তাঁরা মিলিত হয়েছিলেন ২৭ বছর আগে মুক্তি পাওয়া ভিধু ভিনোদ চোপড়ার জনপ্রিয় সিনেমা 'পারিন্দা'র রিইউনিয়নে। অনুষ্ঠানটির আয়োজন করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, উপলক্ষ্য ছিল প্রিয়াঙ্কার আসছে মারাঠি সিনেমা 'ভেনটিলেটর' এর ফটোশ্যুট নিয়ে।
মঞ্চে ওঠার ঠিক পূর্বমুহূর্তে শ্রফের পাঁ ছুয়ে সম্মান দেখান অনিল, আর শ্রফ হাত রাখলেন অনিলের মাথায়! ব্যাপারটি কিন্তু মোটেও মজা করে না, বয়স এক হলেও কাজের জায়গা থেকে মাত্র এক বছরে ‘জেষ্ঠ্য-কনিষ্ঠে’র এক জনের প্রতি আরেকজনের এ সম্মান।
IMG0
দুই বলিউড মোঘল অভিনেতার সর্ম্পক আর তাদের সম্মানের বিষয়টি এভাবে ক্যামেরাই ধরা পড়ে। অনিলের এমন ব্যবহারে শ্রফের প্রতিক্রিয়া ছিল এক কথায় 'মুগ্ধতা'। মুহূর্তেই স্মৃতিকাতর হয়ে যান নির্মাতা ভিধু বিনোদসহ উপস্থিত ‘পারিন্দা’র কুলাকুশলীরা।
উল্লেখ্য, ১৯৮৯ সালে মুক্তি পায় পারিন্দা, এ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন অনিল কাপূর, জ্যাকি শ্রফ, মাধুরী, নানা পাটেকর, অনুপম খেরসহ প্রমূখ। সিনেমাটি বাণিজ্যিকভাবে ব্যাপক সফলতা অর্জণ করে। এনডিটিভি, স্পটবয় ও উইকিপিডিয়া।
ইত্তেফাক/এমএআর
