শেষ হলো সেভেন্টি ওয়ান পিক্সের ছবি প্রদর্শনী

আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ২০:২০
উৎসবমুখর পরিবেশে শেষ হলো ফটোগ্রাফি ই কমার্স সাইট সেভেন্টিওয়ান পিক্স ডটকম (71Pix.com) আয়োজিত ‘ওয়ার্ডস অফ লাইট’। রবিবার ধানমন্ডির ‍দৃক গ্যালারিতে শেষ হয় তিনদিনব্যাপী এই ছবি প্রদর্শনী।
 
শুক্রবার শুরু হওয়া প্রদর্শনীর সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিরেক্টর জেনারেল (প্রশাসন) কবির বিন আনোয়ার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসিস এর সভাপতি মুস্তাফা জব্বার, অরেঞ্জ বিডি লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সেভেন্টিওয়ান পিক্স এর প্রতিষ্ঠাতা আল আশরাফুল কবির জুয়েল, প্রদর্শনীর বিচারক দেশের খ্যাতনামা আলোকচিত্রী শিল্পী আবির আব্দুল্লাহ ও তানভীর মুরাদ তপু সহ প্রমুখ।
 
প্রদর্শনীতে ২টি বিভাগ ‘সিঙ্গেল ফটো’ এবং ‘ফটো স্টোরি’ বিভাগের মোট ১০০ ছবি প্রদর্শিত হয়। অংশগ্রহণকারী আলোকচিত্রীদের মধ্য থেকে প্রদর্শনীর বিচারকদের রায়ে ১ম, ২য়, ৩য় স্থান বিজয়ী তিনজন আলোকচিত্রী যথাক্রমে মনিরুজ্জামান সজল, ইশতিয়াক করিম, আবিদ হাসান খান কে পুরস্কার, সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করা হয়।অংশগ্রহণকারী ৫৩ প্রতিযোগী ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিরেক্টর জেনারেল (প্রশাসন)কবির বিন আনোয়ার, আশরাফুল কবির জুয়েলসহ আটজন অতিথি শিল্পীর ১৪টি ছবি এখানে স্থান পায়।
 
ইত্তেফাক/এমএইচ