ভারতে হেলিকপ্টার থেকে ঝাঁপ দিয়ে ২ স্টেন্টম্যানের মৃত্যু

আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৩:২৯
 
ভারতের ব্যাঙ্গালোর একটি চলচ্চিত্রের শ্যুটিং চলাকালে হেলিকপ্টার থেকে ঝাঁপ দেয়ার পর মারা গেছে দুইজন স্টেন্টম্যান। জানা যায়, দেশটির কান্নাডা ভাষার একটি চলচ্চিত্রের রেকর্ডিংয়ের সময় এই ঘটনা ঘটে।
 
জানা যায়, কান্নাডা ভাষার চলচ্চিত্রের শ্যুটিংয়ের জন্য আনিল ভার্মা ও রাঘাব উদায় নামের দুই স্টেন্টম্যান হেলিকপ্টার থেকে নদীতে ঝাঁপ দেয়। স্থানীয় এক পুলিশ ইন্সপেক্টর এজেন্সি ফ্রান্স প্রেসকে জানায়, যে দুইজন ঝাঁপ দিয়ে মারা গেছে, তারা সাঁতার পারত না এবং ঝাঁপ দেয়ার পর দ্রুত তাদের উদ্ধারের জন্য কোন চেষ্টা করা হয়নি।
 
এ ঘটনায় চলচ্চিত্রটির নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করার জন্য এই মামলা করা হয়।
 
পুলিশের একজন সিনিয়র অফিসার এএফপিকে জানায়, পর্যাপ্ত সতর্কতা ও নিরাপত্তা না নিয়ে শ্যুটিংয়ের জন্য এসেছিল তারা। স্টেন্টম্যানদের জন্য কোন লাইফ জ্যাকেটও ছিল না। এমনকি সেখানে কোন উদ্ধারকারী দল বা অ্যাম্বুল্যান্সও আনা হয়নি।
 
শ্যুটিং চলাকালে দুই স্টেন্টম্যানের সঙ্গে চলচ্চিত্রটির নায়ক দুনিয়া বিজয়ও ঝাঁপ দেয়। কিন্তু সে কোনমতে তীরে আসতে সক্ষম হয়। বিবিসি জানায়, দুনিয়া বিজয় কান্নাডা ভাষার চলচ্চিত্রের প্রথমসারির নায়ক।
 
 
ইত্তেফাক/আরএ