'রাজনৈতিক দুর্নীতি'তে নাম জড়ানোয় স্যামসাং অফিসে তল্লাশি

আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৩:৪৫
'রাজনৈতিক স্ক্যান্ডাল'-এ নাম জড়ানোয় প্রমাণ খুঁজতে স্যামসাং ইলেকট্রনিকসের অফিসে তল্লাশি চালিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রসিকিউটররা।
 
'তল্লাশির হয়েছে' বলে বিবিসি অনলাইনকে নিশ্চিত করেছে স্যামসাং ইলেকট্রনিকস। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি তারা। 
 
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাই এর ঘনিষ্ঠ বন্ধু চোই সুন-সিল এর মেয়েকে অর্থ দেয়ার অভিযোগ উঠেছে স্যামসাংয়ের বিরুদ্ধে। এই অভিযোগ তদন্তে স্যামসাং অফিসে তল্লাশি চালান প্রসিকিউটররা।
 
অর্থ নিয়ে চোই সুন-সিল স্যামসাংকে 'রাজনীতিতে হস্তক্ষেপ' ও 'ব্যবসায়িক অনুদানে ওকালতি' করার সুবিধা দেন বলে অভিযোগ উঠেছে। আর এই কাজে তিনি জিউন হাইয়ের সাথে থাকা বন্ধুত্বকে কাজে লাগান।
 
চোই সুন-সিল এর সাথে বন্ধুত্ব থাকায় ক্ষমা চেয়েছেন জিউন হাই। কিন্তু তাও তার পদত্যাগের দাবি উঠেছে। 
 
ইত্তেফাক/এএম