বিক্রয়ের কেনাকাটার উৎসবে মিলবে ৬৫ শতাংশ মূল্যছাড়

আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৫:২৪
অনলাইনে কেনাকাটার উৎসব 'বিক্রয় অনলাইন মেলা'র আয়োজন করছে ই-কমার্স মার্কেটপ্লেস বিক্রয় ডটকম। এখানে ৬৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের সুবিধা পাবেন গ্রাহকরা।
 
তিন দিনব্যাপি এই আয়োজন ১০ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১২ নভেম্বর পর্যন্ত, এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংশ্লিষ্টরা।
 
মেলায় দেশ-বিদেশের নানান নামীদামী ব্র্যান্ডের হ্যান্ডসেট, ল্যাপটপ, নোটবুক, ঘড়ি, টেলিভিশন, পরিধেয় পোশাক, হেয়ার-কেয়ার ও ফ্যাশন পণ্য পাওয়া যাবে।
 
আয়োজনটির ব্যাপারে বিক্রয় ডটকমের বিপণন পরিচালক মিশা আলী বলেন, 'বিক্রয় অনলাইন মেলা আমাদের নিয়মিত গ্রাহকদের জন্য দিচ্ছে তাদের পছন্দের পণ্যগুলোর উপর চমৎকার সব ডিল এবং সুলভ মূল্যে দারুণ সব পণ্য ক্রয় করার সুযোগ। স্টক সীমিত হওয়ায় তা ফুরিয়ে যাওয়ার আগেই লুফে নিতে হবে।'
 
ইত্তেফাক/এএম