স্বাধীনতা দিবসে মেডিকেয়ার ফার্মার ফ্রি মেডিকেল ক্যাম্প

আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৯:৪৫

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন করেছে মেডিকেয়ার ফার্মা এণ্ড কনসাল্টেশন সেন্টার। মঙ্গলবার (২৬ মার্চ) সকালে রাজধানীর মোহাম্মদপুরের হাজী চিন্নু মিয়া রোডে এই মেডিকেল ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। 

সরেজমিনে দেখা যায়, সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে প্রচুর মানুষ উপস্থিত হয়। নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মেডিকেল ক্যাম্পেইনে বিভিন্ন ধরনের রোগী ডাক্তারের কাছে নানা রোগ নিয়ে কনশালটেশন করেন। এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষণ, ব্লাড প্রেশার মাপা এবং মা ও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শও দেওয়া হয়।

মেডিকেল ক্যাম্পেইনের বিষয়ে জানতে চাইলে মেডিকেয়ার ফার্মা ও কনসাল্টেশন সেন্টারের পরিচালক ডাক্তার রেফায়েত উল্লাহ প্রধান বলেন, 'স্বাধীনতা দিবস আমাদের জাতির জন্য একই সঙ্গে বেদনার ও গৌরবের। ঐতিহাসিক এই দিনটিকে ভিন্নভাবে আয়োজন করার জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে'। ভবিষ্যতেও এই ধরনের ক্যাম্পেইন অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আরও পড়ুন:  বোমাতঙ্কে বিমানের জরুরি অবতরণ, শিশুসহ আটক ২

উল্লেখ্য, যাত্রা শুরুর পর থেকেই ভিন্ন ধারার ক্যাম্পেইনের মধ্যদিয়ে সুনাম অর্জন করেছে মেডিকেয়ার ফার্মা এন্ড কনসাল্টেশন সেন্টার।

ইত্তেফাক/জেডএইচডি