ফরিদপুরের মধুখালী উপজেলার পরীক্ষিতপুর এলাকায় মঙ্গলবার বিকালে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। নিহত অয়ন বোয়ালমালী উপজেলার সোতাশি গ্রামের বিকাশ মালোর পুত্র। অন্যজনের পরিচয় জানা যায়নি।
তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একজন মারা যান।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার নিহত অয়নের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
ইত্তেফাক/ইউবি
