মার্কিন নির্বাচনের পুরো ফলাফল পেতে এখনো প্রায় একদিন বাকি। আর এই নির্বাচনে হিলারিকে সমর্থন দিয়ে প্রার্থনায় বসেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এর আগে হিলারি প্রতি সমর্থন দিয়ে টুইট করেছিলেন সালমান খান।
‘কাহানি ২’ এর প্রচারে গিয়ে বিদ্যা বলেন, আমি আশা করছি এবং প্রার্থনাও করছি যাতে হিলারি ক্লিন্টন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন । আমি উনাকে অনুসরণ করি। প্রায় প্রতি দিনই টিভিতে হিলারির বিতর্ক দেখি। আর আমার তো মনে হয়, আমেরিকার মতো অর্থনৈতিক ভাবে ক্ষমতাবান একটা দেশে এই মুহূর্তে এক জন মহিলা প্রেসিডেন্টই প্রয়োজন।
এমনকি প্রেসিডেন্ট নির্বাচন দেখার জন্য মঙ্গলবার রাতও জাগবেন নায়িকা। তবে হিলারির পক্ষে শুধু বিদ্যা নন, এর আগে সালমান খান, অমিতাভ বচ্চন সমর্থন দিয়েছে। আর হলিউড থেকে হিলারি পক্ষে রয়েছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও, কিম কার্দাশিয়ান, কেটি পেরিসহ অনেকে।
ইত্তেফাক/এমএআর
