ঝটপট কিভাবে মেকআপ করতে হয়, ফেসবুক লাইভে ভক্তদের সে বিষয়ে শেখালেন অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। গত ৬ নভেম্বর বিকালে ফেসবুক লাইভে আসেন তিনি। আর তখন অনেকে স্বাগতার কাছে দ্রুত মেকআপ করার কৌশল শিখে নেন।
স্বাগতা জানান, অনেক আগে থেকেই ইচ্ছা ছিল সময় পেলে ভক্তদের মেকআপ করা শেখাব। ব্যস্ততার কারণে এত দিন হয়ে ওঠেনি। এবার করতে পেরে খুব ভালো লাগছে। মেকআপ আমাদের প্রতিদিনের একটি গুরুত্বপূর্ণ কাজ। মেকআপের ওপর চেহারার সৌন্দর্য অনেকাংশে নির্ভর করে। শরীরের রঙের সঙ্গে সমন্বয় রেখেই মেকআপের রং বাছাই করতে হয়।
IMG0
ফেসবুকে ভক্তদের নিয়মিত মেকআপ শেখানোর প্রতিশ্রুতি দেন স্বাগতা। তিনি বলেন, আজ বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার সময় মাত্র ১০ মিনিটে মায়েদের মেকআপ কেমন হবে সেটা শেখানোর চেষ্টা করেছি। লাইট মেকআপ ছিল এটা। বাসার কাছে শপিং মলে যাওয়ার জন্য এই মেকআপে বের হওয়া যেতে পারে।
এমনকি ক্লাসে যাওয়ার আগেও এই মেকআপ চলবে। পরবর্তী সময়ে অফিসে ও বিভিন্ন পার্টিতে কোন মেকআপ বা লুকে যেতে হবে সেটাও আমি নিজে ফেসবুক লাইভে এসে করে দেখাব।
ইত্তেফাক/এমএআর
