ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ২০১৯-এর ঝলমলে রাত! রাজি ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন আলিয়া ভাট। সেরার শিরোপা গ্রহণে সময়ে দর্শকদের চমকে দিলেন এই নায়িকা! তখন তিনি মঞ্চে। হাতে রয়েছে ট্রফি। চিৎকার করে রণবীরকে বললেন, ‘আই লাভ ইউ’! তার এমন আচমকা কীর্তিতে খানিক লজ্জা পেয়ে যান রণবীর। হাসতে হাসতে মুখ ঢাকেন তিনি!
সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার পর আলিয়া বলেন, ‘আমার কাছে ‘রাজি’ মানে মেঘনা। ছবিটার জন্য দিনরাত পরিশ্রম করেছে ভিকি। তোমায় ছাড়াও ছবিটা সম্পূর্ণ হত না। ধন্যবাদ আমার মেন্টর, যাকে এক প্রকার আমার বাবাই বলা যায়, করণ জোহরকে। ভালোবাসা আমার জীবনের বিশেষ মানুষ রণবীরকে।

এর খানিক পরে ‘সঞ্জু’র জন্য সেরা অভিনেতার নাম ঘোষণা হয়! মুকুট রণবীর কাপুরের মাথায়! পুরস্কার নিতে ওঠার সময় পাশে বসে থাকা আলিয়ার গালে চুমু দিলেন রণবীর। পাল্টা চুমু দিলেন আলিয়ার। অবশ্য, মজা করে ভিকি কৌশলের গালেও চুমু খান ‘রকস্টার’। দর্শকাসনে তখন হাসির রোল উঠেছে...!
ইত্তেফাক/বিএএফ
