গত শতাব্দীর ষাটের দশকে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলো কল্পকাহিনী ভিত্তিক কমিক স্পাইডারম্যান। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাই স্পাইডারম্যানের চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। আর স্পাইডারম্যানকে নিয়ে সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট ২০০২ সালে হলিউডে চলচ্চিত্র তৈরির পর তা সারা বিশ্বের মানুষের কাছে দারুণ জনপ্রিয়তা লাভ করে। ছোট বাচ্চাদের কাছে ভীষণ জনপ্রিয় চরিত্র স্পাইডারম্যান।
তবে কমিক বই কিংবা চলচ্চিত্রের বাইরে সত্যিকার এক স্পাইডারম্যানের খোঁজ পাওয়া গেছে। কানাডার টরোন্টোর একটি শপিংমল থেকে এক নারী বিল পরিশোধ না করে পালিয়ে যাওয়ার সময় হঠাত্ সেখানে এসে হাজির হন ঐ স্পাইডারম্যান।
নিরাপত্তা কর্মীরা যখন ঐ নারীকে ধরতে ব্যর্থ তখন বীরদর্পে স্পাইডারম্যানের সাজে এক লোক এসে ধরে ফেলেন ঐ নারীকে। মার্ক জিলিও নামের ঐ ব্যক্তি মূলত স্পাইডারম্যান সেজে ঘুরে বেড়ান রাস্তায়। তবে সত্যি সত্যি স্পাইডারম্যানের মতো কোনো অপরাধ প্রতিরোধে অংশ নিতে পেরে তিনি ভীষণ খুশি।-ইউপিআই
ইত্তেফাক/এএন
