দক্ষিণ ক্যারোলিনায় জয় পেয়েছে ট্রাম্প। সেখানে ৫৯.৭ ভাগ ভোট পেয়ে জয়ী হয়েছেন তিনি। অন্যদিকে হিলারি পেয়েছেন ৩৬.৭ ভাগ ভোট। এই রাজ্যে বড় ব্যবধানে জয়ের মাধ্যমে তীব্র লড়াইয়ের আভাস দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
এদিকে ট্রাম্পের ক্যাম্পেইনের পক্ষ থেকে জানানো হয়, পরিকল্পনা অনুসারে সঠিক পথেই এগিয়ে যাচ্ছে ভোটের ফলাফল। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ক্যাম্পেইনের পক্ষ থেকে ট্রাম্পের উপদেষ্টা কার্টিস এলিস বলেন, ট্রাম্প আগে নির্বাচন পর্যবেক্ষণ করবে, ফলাফল দেখবে। নির্বাচন মেনে নেয়ার বিষয়ে তারপর সিদ্ধান্ত নেবেন।
অর্থাৎ, নির্বাচনের ফলাফল মেনে নেয়ার বিষয়ে এখনও সংশয় আছে ট্রাম্প শিবিরে।
ইত্তেফাক/আরএ
