রুবিক কিউব মিলিয়ে বিশ্ব রেকর্ড

আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১০:১১

রেকর্ড বইয়ে নাম লেখানোর জন্য কত মানুষ কত কিছুই না করেন। তবে নেদারল্যান্ডসের বাসিন্দা ম্যাটস ভ্যাল্ক সামান্য রুবিক কিউব মিলিয়েই ঢুকে পড়েছেন রেকর্ড বইয়ের পাতায়। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ঐ প্রতিযোগিতায় অংশ নিয়ে মাত্র ৪.৭৪ সেকেন্ডেই পাজল মিলিয়ে ফেলেন ম্যাটস। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরুর মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে কিউব মিলিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন ম্যাটস।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর কিউব মেলাতে অবশ্য তার থেকে দ্বিগুণ সময় লেগেছে। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনকারী ৮.৮৩ সেকেন্ড সময় নিয়েছেন। ম্যাটস ভ্যাল্কের আগে রেকর্ডটির মালিক ছিলো লুকাস ইটার নামের ১৪ বছর বয়সী এক মার্কিন তরুণ। ম্যারিল্যান্ড হাই স্কুলের ছাত্র লুকাস কিউব মিলিয়ে ছিলেন ৪.৯০ সেকেন্ডে।-ইউপিআই