মার্কিন নির্বাচন: হিলারি ২০৯, ট্রাম্প ২৪৪

আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১১:০৯
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫০টির মধ্যে ৪১ অঙ্গরাজ্যের ভোটগ্রহণ শেষে বেসরকারি হিসেবে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪৪টি ইলেক্টোরাল ভোট আর হিলারি পেয়েছেন ২০৯টি ইলেক্টোরাল ভোট। বিবিসি অনলাইন এই তথ্য জানিয়েছে।
 
ওহিও, নর্থ ক্যারোলাইনা, আলাবামা, কেনটাকি, ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া, মিসিসিপি, সাউথ ক্যারোলাইনা, টেক্সাস, কানসাস, নর্থ ডাকোটা, সাউথ ডাকোটা, টেনিসি, ওকলাহোমা, ওয়াইওমিং, নেব্রাস্কা, আরকানসাস, লুইজিয়ানা অঙ্গরাজ্যে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।
 
ভার্জেনিয়া, নিউইয়র্ক, ভারমন্ট, নিউজার্সি, ডিসি, ম্যাসাচুসেটস, মেরিল্যান্ড, ডেলাওয়ারে, ইলিনয়, কানেটিকাট ও রোড আইল্যান্ড অঙ্গরাজ্যে এগিয়ে আছেন হিলারি ক্লিনটন।
 
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে ভোট শেষ হলেও পশ্চিমে তা এখনো চলছে। আজ মধ্যরাতের মধ্যেই নির্বাচনের ফলাফল পাওয়া যেতে পারে।
 
ইত্তেফাক/এএম