আক্কেলপুরে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ৪

আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৩:৪১
 
জয়পুরহাটের আক্কেলপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই নারী মাদক ব্যবসায়ীসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
প্রত্যদর্শী ও পুলিশ জানায়, উপজেলার গোপীনাথপুর ইউনিয়ানের আলাদীপুর গ্রামে দীর্ঘ দিন ধরে খোরশেদ আলমের দুই স্ত্রী মীনা বেগম (৩৪) ও ঝর্ণা বানু (৩৫) হিরোইন ব্যবসা করে আসছিলেন। মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর থানা পুলিশ খোরশেদ আলমের বাড়িতে অভিযান চালায়। 
 
সেখানে খোরশেদ আলমের দুই স্ত্রী ও হিরোইনসেবী বদলগাছী উপজেলার মাহমুদপুর গ্রামের নাসির উদ্দিন মন্ডলের ছেলে মিলন হোসেন (৩০) এবং আক্কেলপুর উপজেলার ভীকনি গ্রামের রফিকুলের ছেলেকে (৩৭) গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
 
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত দুই নারী হিরোইন ব্যবসায়ী ও দুই হিরোইন সেবীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে