সিনেট ও ইউএস হাউজেও জয়জয়কার রিপাবলিকানদের

আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১১:২০
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সিনেট ও ইউএস হাউজেও ডেমোক্র্যাটদের চেয়ে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা।
 
যুক্তরাষ্ট্রের সিনেটে মোট আসন রয়েছে ১০০টি। এর মধ্যে ৪৮টিতে রিপাবলিকানরা এবং ৪৫টিতে ডেমোক্রেটরা জিতছে, ফল বাকি আছে আরও ৭টি আসনের।
 
IMG0
 
অন্যদিকে, যুক্তরাষ্ট্র হাউজে মোট আসন ৪৩৫টি। এর মধ্যে ২১৫টিতে রিপাবলিকান ও ১৫৩টিতে ডেমোক্র্যাটরা জয় পেয়েছে। এখনো ফল বাকি ৬৭টির।
 
ইত্তেফাক/এএম