মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫০টির মধ্যে ৪২ অঙ্গরাজ্যের ভোটগ্রহণ শেষে বেসরকারি হিসেবে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৪৪টি ইলেক্টোরাল ভোট আর হিলারি পেয়েছেন ২০৯টি ইলেক্টোরাল ভোট। জয়ের জন্য ট্রাম্পের লাগবে ২৬ ইলেক্টোরাল ভোট।
শুরু থেকেই জনগণের আস্থা ছিলো হিলারির সঙ্গে। কিন্তু শেষমেশ বাজিমাত করতে যাচ্ছেন ট্রাম্প। টাম্পের জয়ের সম্ভাবনা বাড়তে থাকায় কান্নার রোল পড়ছে হিলারির সমর্থক শিবিরে।
সিএনএন অনলাইন জানিয়েছে, ৪২টি অঙ্গরাজ্যের ভোটগ্রহণ শেষে ৩৫টি ইলেক্টোরাল ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প। এতে হতাশা নেমে এসেছে হিলারির সমর্থকদের মধ্যে। নিউইয়র্কে হিলারির প্রচার সদর দপ্তরে অনেকের চোখে জল দেখা গেছে।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে লাগে ২৭০টি ইলেক্টোরাল ভোট।
ইত্তেফাক/এএম
