হোয়াইট হাউসের পথে ট্রাম্প

আপডেট : ০৯ নভেম্বর ২০১৬, ১৩:১৮
গত কয়েকদিন ধরে বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। ভোটগ্রহণ শেষ, চলছে শেষ মুহূর্তের গণনা। এরই মধ্যে হোয়াইট হাউসে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। ২৪৫ ইলেকটোরাল ভোট পেয়ে জয়ের সুবাতাস পাইছেন তিনি।
 
অন্যদিকে প্রথম থেকে জরিপে এগিয়ে থাকা ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮টি ইলেকট্রোরাল ভোট। মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা থেকে ভোট শুরু হয়। ভোটগ্রহণের পর এখন চলছে গণনা।
 
ট্রাম্পের নির্বাচন শিবিরের পরিচালক লেম বানগারটার কিছুক্ষণ আগের প্রতিক্রিয়ায় বলেছেন, খেলা শেষ। জনগণ রায় দিয়ে দিয়েছে। আমরা জিতে যাচ্ছি।
 
যে অঙ্গরাজ্য গুলো ফলাফলে বেশি প্রভাব বিস্তার করবে তার মধ্যে ফ্লোরিডা,ওহিও, নর্থ ক্যারোলাইনাতে জয় ছিনিয়ে নিয়েছেন ট্রাম্প। অন্যদিতে হিলারি ভারজিনিয়াতে জয় পেয়েছেন।
 
এখন পেনসিলভেনিয়া ও মিশিগান অঙ্গরাজ্যে ভোটের দিকে তাকিয়ে আছে ডেমোক্রেট শিবির। বিবিসি ও সিএনএন
 
ইত্তেফাক/এমএইচ